দোকান ঘর বসাতে আপত্তি করায় 'ক্যানসার' আক্রান্ত ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় পেটাল দুষ্কৃতিরা - The News Lion

দোকান ঘর বসাতে আপত্তি করায় 'ক্যানসার' আক্রান্ত ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় পেটাল দুষ্কৃতিরা




দি নিউজ লায়ন ;  বাড়ির সামনে দোকান ঘর বসাতে আপত্তি করায় ক্যানসার আক্রান্ত এক ব্যক্তিকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রীও। শনিবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার বৈষ্ণব মল্লিক লেনে। দুষ্কৃতীরা এসে হুমকি দিতে থাকে।  দুষ্কৃতীদের মারে জখম হন সুশান্ত রানা। স্বামীকে বাঁচাতে গিয়ে হেনস্থা হন স্ত্রী অনন্যা।


 দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।সিসিটিভিতে ধরা পড়ে সেই ছবি। এদিকে, সুশান্তবাবুকে ভর্তি করা হয় হাসপাতালে। অনন্যাদেবী বলেন, বাড়ির সামনে দোকান ঘর বানিয়ে গাড়ির গ্যারেজ করতে এসেছিল ওরা। আমরা বলেছিলাম বাড়ির দোকান ঘর বসানো যাবে না। এরপরই আমার স্বামীকে গলা টিপে ধরা হয়। চুলের মুঠি ধরে মারধর করা হয়। আমি স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও নিগ্রহ করা হয়। ওরা গালিগালাজ থেকে শুরু করে খুনের হুমকি পর্যন্ত দেয়।


 ইট ছুঁড়তে শুরু করে। ভিডিও গেম পার্লারের গেটে লাথি মারে। থানায় অভিযোগ জানানো হচ্ছে। প্রতিবেশীরা জানান, এই এলাকায় সন্ধ্যে হলেই বহিরাগতদের আড্ডা শুরু হয়। নেশার আসর বসে। শনিবার সন্ধ্যেবেলা এই ঘটনা ঘটে গেল। আমরা রীতিমতো আতঙ্কিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা হামলা চালালো খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.